ঝাড়গ্রাম জেলায় নতুন করে করোনা সংক্রমণে আক্রান্ত হলেন ৭৭ জন - The News Lion

ঝাড়গ্রাম জেলায় নতুন করে করোনা সংক্রমণে আক্রান্ত হলেন ৭৭ জন

 


দি নিউজ লায়ন;   ঝাড়গ্রাম জেলায় নতুন করে করোনা সংক্রমণে আক্রান্ত হলেন ৭৭ জন।সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে লেখা রয়েছে নতুন করে ৭৭ জন ঝাড়গ্রাম জেলায় করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন।সেই সঙ্গে সুস্থ হয়ে করোনা আক্রান্ত ১৭ জন সোমবার করোনা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন।তবে সোমবার কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। ঝাড়গ্রাম জেলায় করোনা আক্রান্ত হয়ে করোনা হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে বর্তমান ২৬১ জন চিকিৎসাধীন  রয়েছেন।


ঝাড়গ্রাম জেলায় করোনা সংক্রমণে আক্রান্তের বেশির ভাগ ঝাড়গ্রাম শহর এলাকার বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।ঝাড়গ্রাম শহরে হু হু করে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ায় ঝাড়গ্রাম শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও ঝাড়গ্রাম পৌরসভার পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরের বাসিন্দাদের করোনা নিয়ে  সচেতন হওয়ার আবেদন জানিয়ে মাইকিং করে প্রচার করা হচ্ছে।


সেই সঙ্গে প্রতিটি মানুষকে মুখে মাস্ক ব্যবহার করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আবেদন জানানো হয়েছে।ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় নাক চেকিং করে দেখা হচ্ছে মানুষ মাস্ক ব্যবহার করছে কিনা।যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের মাস্ক দিয়ে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়।এর পর মাস্ক ব্যবহার না করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.